RSS

Wednesday, October 14, 2009

কোরআন

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْماً بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ হে মু'মিনগণ, যদি তোমাদের কাছে একজন ফাসিক (মিথ্যাবাদী, পাপাচারী) কোন সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও। তা না হলে তোমরা অজ্ঞতাবশত জনগণের ক্ষতি করবে, আর পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। (সূরা হুজুরাত : ৬)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللَّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِহে মু'মিনগণ, আল্লাহর অনুসরণ কর; অনুসরণ কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দেয় (শারী'আহ সম্মত শাসকগোষ্ঠী ও আলেমগণ), তাদের। এরপর যদি তোমরা কোন বিষয়ে মতবিরোধ কর, তবে তা আল্লাহ ও রসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান এনে থাক। (সূরা নিসা' : ৬৯)

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الآخِرَ
তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসকে চায়, তাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে রয়েছে উত্তম নিদর্শন। (সূরা আহযাব : ২১)

مَّنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ যে রসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। (সূরা নিসা': ৮০)

No comments: